ads

বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৬, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয় সুনামি সতর্কতা, যদিও তা পরে তুলে নেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ (ইউএসজিএস) এমন তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় কেরমাদিক আইল্যান্ডসে ভূমিকম্প আঘাত হানে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। এতে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো বিবরণ পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর পরই সুনামির সতর্কবার্তা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। স্থানীয় সময় ভোর রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে।

Shamol Bangla Ads

কর্মকর্তারা জানান, প্রথমে ওই এলাকার জন্য সুনামির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। ওই সময় বলা হয়েছিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ফিলিপাইনের জন্য সুনামির কোনো আশঙ্কা নেই। তবে কিছু সময় পরে ওই সতর্কবার্তা পুরোপুরি প্রত্যাহার করে নেয়া হয়।

নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে।

প্রসঙ্গত, বিশ্বের দুটি প্রধান টেকটোনিক প্লেটের সীমানাবর্তী এলাকায় অবস্থিত নিউজিল্যান্ড। সেই প্লেট দুটি হল প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট। এছাড়া নিউজিল্যান্ড রিং অফ ফায়ার নামে পরিচিত তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকার সংলগ্ন। তাই প্রতি বছরই হাজার হাজার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রবল ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল৭.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ। এটি সিরিয়া ও তুরস্কের সীমান্তে অবস্থিত। ভূমিকম্প দুই দেশেই ব্যাপক ধ্বংসলীলা চালায়। মৃত্যু হয় কমপক্ষে ৫০ হাজার মানুষের। এছাড়া ভূমিকম্পের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে লক্ষ লক্ষ বিল্ডিং।

Need Ads