ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবিতে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা, পরিস্থিতি স্বাভাবিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৪, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাস ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ।

Shamol Bangla Ads

ক্লাস ও ক্লাসের বাইরে শিক্ষক-শিক্ষার্থীদের চিরচেনা সেই আড্ডা চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বাইরে এখনো মোতায়েন রয়েছে অসংখ্য পুলিশ।

সরেজমিন দেখা যায়, সকাল থেকেই ক্যাম্পাসের সব দোকানপাট খুলতে শুরু করে। টুকিটাকি চত্বর, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে, পরিবহন মার্কেেটর দোকানগুলোয় ফিরেছে শিক্ষার্থীদের কোলাহল। চায়ের দোকানগুলোতেও চলছে আড্ডা। সকাল ৯টা থেকে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বহন করা বাসগুলোও।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, প্রশাসন শিক্ষার্থীদের মধ্যকার আতঙ্ক দূর করতে কাজ করছে। তার আর আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি এখন স্বাভাবিক। সব বিভাগেই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads