ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে ভাংচুর, টিয়ারশেল নিক্ষেপ, আহত ৭ : গ্রেফতার ১৩

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০১৩ ১২:১৯ অপরাহ্ণ

AMTALUমো. মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে হরতালের দ্বিতীয় দিনে পিকেটারদের হাতে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আহত হয়েছে। এসময় তারা ১১টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সম্পাদকসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। আহতদের ৪ জনকে মুমুর্ষ অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ২৮ অক্টোবর সোমবার সকালে বিএনপির নেতা কর্মীরা আমতলী কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় অবস্থান করে পিকেটিং করছিল। ওইসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মোটর সাইকেল থেকে নামিয়ে মারধর করে এবং পথচারীদের ১১ টি মোটর সাইকেল ভাংচুর করে। হামলায় আহতরা হচ্ছে মিঠু মৃধা (৪০)  ফারুক মৃধা (৩৫) মজনু (২৬) শাহিন (২৫) মজিদ (৩০) বাবুল (৩২)। আহতদের মধ্যে মিঠু, ফারুক,মজিদ ও শাহিনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের নেতা কর্মীরা চৌরাস্তা মোড়ে জড়ো হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল আমতলী উপজেলা বিএনপির সম্পাদক জহিরুল ইসলাম মামুন, সহ-সভাপতি মো: জয়নাল মিয়া, গুলিশাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: তোফাজ্জেল হোসেন, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: মো: আব্দুল মন্নান অন্যান্যরা হল সাইদুল ইসলাম, রাইসুল ইসলাম,মো: বশির উদ্দিন, মো: লিটু, আবুল কালাম, বশীর উদ্দিন, ফরহাদ, শহীদুল মোশারেফ হোসেন, দেলোয়ার হোসেন ও মো: শাহীন গ্রেপ্তার করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!