ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সন্ত্রাস-নাশকতা, মাদক-জুয়া বন্ধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৬
শেরপুরে সন্ত্রাস-নাশকতা, মাদক-জুয়া বন্ধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur pic-2স্টাফ রিপোর্টার : সন্ত্রাস-নাশকতা, মাদক-জুয়াসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালী করতে শেরপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র পৌর টাউনহল মিলনায়তনে শেরপুর সদর থানার আয়োজনে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, সাবেক পৌরপতি মোঃ লুৎফর রহমান মোহন, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত। এএসপি (সার্কেল) মোহাম্মদ শাজাহান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, শহর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, সারা দেশের মধ্যে শেরপুর জেলার আইন-শৃঙ্খলা অনেক ভালো। তিনি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটাতে সমাজ থেকে সন্ত্রাস-নাশকতা, জুয়া-মাদক, পর্নোগ্রাফী, বাল্যবিয়ে, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও গতিশীল করতে পেশাজীবি সংগঠনসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড-মহল্লার কমিউনিটি পুলিশিং এর সভাপতি-সম্পাদকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Open_House_Day_Pic_1

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ : আহত ২৫ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর বিধবা পল্লীতে আগুন