ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৪, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম‌্যাচেও বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ধারাবাহিক জয় ছিনিয়ে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ মার্চ মঙ্গলবার পৃথক বার্তায় এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি কার্যালয় থেকে বলা হয়, তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

এ ছাড়া, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, দুর্দান্ত এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রথম সিরিজেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ১৬ রানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই প্রথম কোনও বড় দলকে হোয়াইটওয়াশ করলো লাল সবুজের জার্সিধারীরা। সিরিজের প্রথম ম্যাচ ৬ ও দ্বিতীয় ম্যাচ ৪ উইকেটে জেতে বাংলাদেশ।

Need Ads