ads

মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাফার সার বহনকারী ৪ ট্রাক চালককে মারধর : গোডাউনে সার পরিবহন বন্ধ ঘোষণা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ৭, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউনের সার বহনকারী ৪ ট্রাক চালক প্রহৃত হওয়ার অভিযোগ উঠেছে। ৬ মার্চ সোমবার বিকেলে বাফার গোডাউনের সামনে ওই ঘটনা ঘটে। আহত ট্রাক চালকরা হলেন সুমন মিয়া, রাজন মিয়া, মিরাজ আলী ও বিপুল মিয়া।

Shamol Bangla Ads

এদিকে ওই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝিনাইগাতী উপজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাফার গোডাউনে অনির্দিষ্টকালের জন্য সার সরবরাহ ও পরিবহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ট্রাকচালকরা জানান, নিয়ম অনুযায়ী দেশের বিভিন্ন স্থানের সার কারখানা থেকে ট্রাকভর্তি সার সরাসরি বাফার গোডাউন আনার কথা। পরে বাফার গোডাউন থেকে সার সরবরাহ করা হবে। কিন্তু বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলাম তা না করে কারখানা থেকে সার সরাসরি বাফার গোডাউনে না এনে রাস্তা থেকেই সরাসরি ডিলারের দোকানে সরবরাহ করে আসছেন। এ অনিয়মের ঘটনা ফাঁস করে দেওয়ায় বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলামের লোকজন সোমবার বিকেল ৫ টায় ওইসব ট্রাকচালদের উপর আক্রমণ করে।

Shamol Bangla Ads

এ ঘটনার পরপরই ট্রাকভর্তি সার রেখে চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। রাতে উপজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের ডেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সার সরবরাহ ও পরিবহন বন্ধ ঘোষণা করেন।

এ বিষয়ে বাফার গোডাউনের কর্মকর্তা নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ইউএনও সাহেবের অফিসে ছিলাম। গোডাউনের ভেতরে কোন কিছুই হয়নি। গোডাউনের বাইরে কি হয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads