ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পথরোধ করে এক ব্যক্তিকে মারধরের পর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এক ব্যক্তিকে পথরোধ করে মারধরের পর লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১ মার্চ বুধবার রাতে পৌর শহরের দক্ষিন বাজার এলাকায় এই মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

Shamol Bangla Ads

জানা যায়, এই ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক সোহাগ (৪৮)। তিনি উপজেলার যোগানিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার কাপাশিয়া এলাকার শহীদু উল্লাহর ছেলে সায়েদুল (৪৩), মৃত আহম্মদ আলীর ছেলে সোলায়মান (৫০) ও যোশেফ (৪২), পৌরশহরের গড়কান্দা এলাকার শহীদুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬), নগরবেড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী (৪৬) সহ অজ্ঞাতনামা আরোও ৮ জন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সোহাগ তাঁর বোন শিরিনার কাছ থেকে ব্যবসার জন্য এক লাখ টাকা নিয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলতে আসেন। এসময় অভিযুক্ত ইউসুফ ভুক্তভোগী সোহাগকে ফোন করে শহরের দক্ষিন বাজারস্থ তাঁর দোকানে আসতে বলেন৷ এসময় জমি নিয়ে সোহাগের সাথে সায়েদুলদের ঝগড়া ও মামলা মীমাংসার প্রস্তাব দেন ইউসুফ। পরে সোহাগ আপোষ করতে অস্বীকৃতি জানিয়ে দোকান থেকে বের হন। পরে সোহাগের উপর রড দিয়ে অতর্কিত হামলা করে ও সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা৷ পরে স্থানীয়দের সহযোগীতায় ইউসুফ সোহাগকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Shamol Bangla Ads

ভুক্তভোগী সোহাগ বলেন, ইউসুফ পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে মারধর করেছে। তাঁর দোকান থেকে বের হয়ে আসার পরই অভিযুক্তরা রড দিয়ে আমার উপর এলোপাথারী মারধর শুরু করে। আমার সাথে থাকা এক লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে ওরা। মারধরে আমার বাম পায়ের হাত, দুইটি দাঁত ও হাতের একটি আঙ্গুল ভেঙে গেছে৷ আমি এই ঘটনার বিচার চাই৷

এ বিষয়ে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় গত শনিবার বিকেলে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েচে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads