ads

রবিবার , ৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারের মন্ত্রিসভায় ৩২ নতুন মুখ!

খবর টি পড়েছেন : ১৭৬
এবারের মন্ত্রিসভায় ৩২ নতুন মুখ!
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর টানা তৃতীয়বারের মত ক্ষমতায় এসে একঝাঁক নতুন মুখ নিয়ে নতুন সূচনা করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৪৭ জনে। দের মধ্যে ৩২ জনই নতুন মুখ, যারা গত মন্ত্রিসভায় ছিলেন না। আগের মন্ত্রিসভার মাত্র ১৪ জন সদস্য এবারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন ।
২৪ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ৯ জনই নতুন মুখ। বিদায়ী সরকারে না থাকলেও আগে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন এমন ৩ জনকে শেখ হাসিনা ফিরিয়ে এনেছেন পূর্ণ মন্ত্রী হিসেবে। গত সরকারের দুজন প্রতিমন্ত্রীর এবার পদোন্নতি হয়েছে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে ১৬ জনই নতুন মুখ। আরও তিন নতুন মুখ এসেছে তিন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে।
মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে ডাক পেলেন যারা- টিপু মুনশি, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শ ম রেজাউল করিম, গোলাম দস্তগীর গাজী, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, বেগম হাবিবুন নাহার, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ইমরান আহমদ, জাহিদ আহসান রাসেল, আশরাফ আলী খান খসরু, মাহবুব আলী, মুরাদ হাসানসহ আরও কয়েকজন।

Shamol Bangla Ads

মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা

পূর্ণ মন্ত্রী ২৪ জন:
আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধবিষয়ক) , ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আব্দুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র), হাছান মাহমুদ (তথ্য), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), দীপু মনি (শিক্ষা), এ কে আবদুল মোমেন (পররাষ্ট্র), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), টিপু মুনশি (বাণিজ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গণপূর্ত), মো. শাহাব উদ্দিন (পরিবেশ ও বন), বীর বাহাদুর ঊশৈ সিং (পার্বত্য চট্টগ্রামবিষয়ক), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি), নুরুল ইসলাম সুজন (রেলপথ), ইয়াফেস ওসমান—টেকনোক্র্যাট (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তাফা জব্বার—টেকনোক্র্যাট (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)।

Shamol Bangla Ads

১৯ জন প্রতিমন্ত্রী:
কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসীকল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানি), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মাহবুব আলী (বিমান), শেখ মো. আবদুল্লাহ—টেকনোক্র্যাট (ধর্ম)।

৩ উপমন্ত্রী:
হাবিবুন নাহার (পরিবেশ), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪৬ সদস্যের মন্ত্রিসভার থাকছেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী… পরবর্তী সংবাদ ৬ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads