ঠাকুরগাঁও প্রতিনিধি : রোপা পদ্ধতিতে আখ চাষ উৎসাহিত করার লক্ষ্যে ঠাকুরগাঁও চিনিকলের আওয়াতাধীন চাষীদের প্রনোদনা মূলক প্রায় ৩০ লাখ টাকা প্রদান করেছে কৃষি মন্ত্রনালয়।

৯ জুলাই বুধবার দুপুর ১২ টায় চিনিকল প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রনোদনা টাকা বিতরণ ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ডিজিএম আব্দুল কাদের,কৃষক নেতা রুহুল আমিন, এসএম আব্দুস সালাম, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, নুরুজ্জামান প্রমুখ।
জানা গেছে, ১ হাজার ২শ ৭২ জন চাষীকে ২৯ লাখ ৮৯ হাজার ৩১৬ টাকা বিতরণ করা হয়।
বকেয়া বেতন পরিষদের দাবিতে ঠাকুরগাঁও চিনিকল এমডি ঘেরাও
বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে ঘেরাও করে শ্রমিক কর্মচারীরা। বুধবার সকাল ১১ টায় মিল চত্বরে শ্রমিক কর্মচারীরা জড়ো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে এমডিকে ঘেরাও করে তারা। অবস্থা বেগতিক দেখে এমডি এসএম আব্দুল আজিজ শ্রমিক নেতাদের সহযোগিতায় শ্রমিকদের আগামি রোববারের মধ্যে বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
জানা গেছে গত ২ মাসের প্রায় দেড় কোটি টাকা শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পাওনা রয়েছে। বেতন ভাতা না পেয়ে শ্রমিক কর্মচারীরা মানবেতর দিন যাপন করছে।









