ads

শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ডোম স্থাপনের কাজ সম্পন্ন

খবর টি পড়েছেন : ৫৭৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ডোম স্থাপনের কাজ সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাবনায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের বহিঃকন্টেইনমেন্টে ডোম স্থাপনের সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ডোম স্থাপনের কাজ শুরু হয় এবং শনিবার এর একটি অংশ স্থাপনের কাজও সম্পন্ন হয়। রোসাটম সূত্রে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

সুত্র জানায়, ২০০ টন ওজন এবং ৪৬.৩০ মিটার ব্যাসের এই ভারী ও বিশালাকার কাঠামোটি ৪৮.৮০ মিটার উচ্চতায় স্থাপনে সময় লেগেছে ৫ ঘন্টার বেশি। পরবর্তীতে ডোমের অন্যান্য অংশ এবং কংক্রিট ঢালাইয়ের কাজ করা হবে।

এতমস্ত্রয়এক্সপোর্টের (এএসই) ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ এই বহিঃকন্টেইনমেন্ট। রেইনফোর্সড কংক্রিটের এই কাঠামোটি রিয়্যাক্টরকে বিভিন্ন বাহ্যিক প্রতিকূলতা যেমন-ভূমিকম্প, সুনামি বা হারিকেন থেকে সুরক্ষা দেয়।

Shamol Bangla Ads

রুশ নকশায় নির্মীত ভিভিইআর ১২০০ রিয়্যাক্টরভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট হলো ডাবল কন্টেইনমেন্ট। বহিঃকন্টেইনমেন্ট ছাড়াও রিয়্যাক্টর বিল্ডিং সুরক্ষায় রয়েছে অত্যন্ত মজবুত আরেকটি অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট।

উল্লেখ্য, প্রথম ইউনিটে অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট স্থাপনের কাজ ২০২১ সালে সম্পন্ন হয়েছে। রসাটম প্রকৌশল শাখার অধীনস্থ প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম ডোমের সংযোজন এবং স্থাপনের দায়িত্ব পালন করছে।
রূপপুর প্রকল্পের দুটি ইউনিটে স্থাপিত হবে থ্রি প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর। এই রিয়্যাক্টরগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। জেনারেল ঠিকাদার হিসেবে প্রকল্প বাস্তবায়নের কাজ করছে রাশিয়ার রসাটম প্রকৌশল শাখা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন পরবর্তী সংবাদ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads