ads

শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৩২
বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই : আইনমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই। কখন, কীভাবে কোন বাস্তবতার নিরিখে এটি করা হবে, সেটি দল ও সরকার নির্ধারণ করবে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে ‘রি-ভিজিটিং দ্যা হিস্টোরিক্যাল জার্নি অব দ্য ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এ সেমিনারের আয়োজন করে। বিলিয়ার চেয়ারম্যান সংবিধান খসড়া প্রণয়ন কমিটির সদস্য প্রবীন আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জমির, মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর, ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বিলিয়া পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

Shamol Bangla Ads

সেমিনারে আনিসুল হক বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম বাদ ও ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর করা বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে বর্তমান সরকার কাজ করছে। তিনি আরও বলেন, মানুষের মনে প্রোপাগান্ডা ঢুকিয়ে দেয়া হচ্ছে। মানুষের মন থেকে এই প্রোপাগান্ডা দূর করতে হবে।

আইনমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা ১৯৭২ সালের মূল সংবিধানের অনেক কিছুই ফিরে পেয়েছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আর কিছুটা ফিরিয়ে পাওয়ার চেষ্টা করেছি। সেখানে কিছুটা বাধাবিপত্তি এসেছে এবং এটি এখন বিচারাধীন বিষয়। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। তার কারণ, আমরা বাহাত্তরের মূল সংবিধান ফিরে পেতে চাই।
‘বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে’- সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, ‘যদি বাড়াবাড়ি করেন তাহলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি না করেন তাহলে এখন যে অবস্থায় আছেন তেমনই থাকবে।’ সরকার চাইলে যে কোনো সময় তার নির্বাহী আদেশের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।

Shamol Bangla Ads

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে তার বাসায় রয়েছেন। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। দুটি শর্তে তার সাজা স্থগিত করা হয়েছে।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বের কারণেই দ্রুততম সময়ে সংবিধান প্রণয়ন সম্ভব হয়েছিল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে খুনি জিয়াউর রহমান এই সংবিধানও তছনছ করে দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮ রোগী পরবর্তী সংবাদ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন হস্তক্ষেপ করবে না :…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads