ads

শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮ রোগী

খবর টি পড়েছেন : ৩২৫
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮ রোগী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৮৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Shamol Bangla Ads

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪২ হাজার ১৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৯৫ জন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৪ জন এবং ঢাকার বাইরে ৪১৪ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ২৬৫ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টবগী-১ কূপে ৩০ বছরে মিলবে ৮ হাজার ৫৯… পরবর্তী সংবাদ বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই : আইনমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads