ads

বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রীত্ব না থাকলে ফ্রিল্যান্সার হবো: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

সবাইতো সারাজীবন এমপি, মন্ত্রী থাকে না। যদি কখনো মন্ত্রীত্ব না থাকে, সংসদ সদস্য না থাকি, তখন অবসরে ফ্রিল্যান্সার হবো বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি এলাকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ফ্রিল্যান্সার তৃষ্ণা দিও’র সেন্টার পরিদর্শন শেষে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

এসময় ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের মহা-পরিচালক গোলাম মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০১৪ সালে আগুন সন্ত্রাস করেছে দেশ বিরোধী চক্রান্তকারীরা। দেশদ্রোহী রাজাকারদের থেকে দেশকে বাঁচানো জন্য শেখ হাসিনা সরকার ধৈর্যের সঙ্গে সন্ত্রাস মোকাবেলা করেছে। বর্তমানে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে, এই সংকট মোকাবেলার জন্যও আওয়ামী লীগ সরকারকেই প্রয়োজন। তাই শেখ হাসিনার বিকল্প চিন্তা কেউ করে না। আওয়ামী লীগ সরকার ধৈর্য ও সাহসীকতার সঙ্গে সব কিছু মোকাবেলা করছে।’

Shamol Bangla Ads

প্রাকৃতিক দুর্যোগ ও করোনা প্রতিরোধে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ পঞ্চম সফল রাষ্ট্র বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘১৩ বছর আগে বাংলাদেশ ছিলো অন্ধকার, পিছিয়ে পড়া ও দরিদ্র। আর ১৩ বছরের মধ্যে এই বাংলাদেশ এখন শিক্ষার আলোয় আলোকিত এবং প্রযুক্তিতে উন্নত। এক্ষেত্রে আমরা অনেক ধাপ এগিয়ে এসেছি। যদি আমরা ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন চলমান রাখতে পারি, তাহলে বাংলাদেশ হবে উন্নত দেশ।’

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads