ads

রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আদালতের নোটিশ

খবর টি পড়েছেন : ৩৪০
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আদালতের নোটিশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পার্শ্ববর্তী দেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আদালত। ১১ সেপ্টেম্বর রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।

Shamol Bangla Ads

সুপ্রিম কোর্টের আইনজীবীর পাঠানো ওই নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

ওই নোটিশে বলা হয়, দেশের জাতীয় মাছ ইলিশ অথচ বর্তমানে ইলিশ মাছের অত্যধিক দামের কারণে দরিদ্র জনগোষ্ঠী এই মাছ কেনার চিন্তাও করে না। দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠী ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশ মাছের দাম গড়ে এক হাজার টাকা কেজি থেকে ১২শ টাকা।

Shamol Bangla Ads

আরও বলা হয়, ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেগুলো মূলত পদ্মার ইলিশ। এমনিতেই পদ্মা নদী থেকে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায়। এই পদ্মার ইলিশ ভারতে রপ্তানির ফলে বাংলাদেশের বাজারগুলোতে পদ্মার ইলিশ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের রপ্তানিনীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অনায্যভাবে, জনগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুবসমাজ: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ রংপুরে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads