ads

রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুবসমাজ: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪১১
উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুবসমাজ: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুব সমাজ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ সেপ্টেম্বর রবিবার গণভবনে আয়োজিত ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ বিতরণ অনুষ্ঠানে ওই কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে যুবকদের নিয়ে কিছু অংশ পাঠ করেন শেখ হাসিনা।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, যুব সমাজকে সুশিক্ষিত করতে ক্ষমতায় এসেই কাজ শুরু করে আওয়ামী লীগ। করোনার মাঝে যুব সমাজই সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা পুরো জাতির জন্য উৎসাহের কারণ।’

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের প্রকৃত সম্পদ যুবকরা। দেশের নেতৃত্ব তারাই দিতে পারে, দেশকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন। তাই যুবসমাজের উন্নয়নে তিনি ব্যাপকভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছিলেন।

Shamol Bangla Ads

‘স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এদেশের যুবকরা। এ দেশকে এগিয়ে নিয়ে গেছেন যুবকরাই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যুব সমাজের উন্নয়নের ধারাবাহিতকায় ছেদ পড়ে জাতির পিতাকে হত্যার পর। ৭৫ এর পর সামরিক সরকার ক্ষমতা দখল করেন। জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন। সেই জিয়াউর রহমান যুব সমাজের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করেছিলেন। তিনি যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রিটেনের রানির শেষকৃত্যানুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আদালতের নোটিশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads