ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ৩৪৪
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর বৃহস্পতিবার)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি গঠন করেন। দল গঠনের মাত্র তিন বছরের মাথায় চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। তার নেতৃত্বে বিএনপি তিনবার ক্ষমতায় আসীন হয়। সবমিলিয়ে ১৮ বছর দেশ শাসন করেছে বিএনপি। তবে প্রথম থেকেই সুগম ছিল না বিএনপির পথচলা। জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের বহু সিনিয়র নেতা বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে যান।

Shamol Bangla Ads

দলের সে দুর্যোগকালে নেতাকর্মীদের আহ্বানে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। তার নেতৃত্বে দশকব্যাপী স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বিএনপি। স্বৈরাচার এরশাদের পতন হলে ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী সাংগঠনিক ভিত না থাকা সত্বেও জনসমর্থনে সরকার গঠন করে বিএনপি। ১৯৯৬ সালের স্বল্পকালীন ষষ্ঠ সংসদেও ক্ষমতায় যায় দলটি। ১৯৯৬ সালের সপ্তম সংসদে বিশাল আকারের বিরোধী দল নির্বাচিত হলেও ২০০১ সালের অষ্টম সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি।

এদিকে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে র‌্যালি করার মধ্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় দলটির হাইকমান্ড। সারাদেশে কর্মসূচি পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা দলের নেতা-কর্মীদের ওপর হামলা মামলা নির্যাতনের মাত্রা অব্যাহত থাকলেও যে কোনো মূল্যে রাজপথে থাকতে চায় বিএনপি। উদ্দেশ্য সকল প্রতিকূলতা উপেক্ষা করেও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের রাজপথে চাঙ্গা রাখা। তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে বড় শোডাউনের পাশাপাশি দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলারে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

বিকাল তিনটায় র‌্যালির মাধ্যমে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে দলটি। র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে মালিবাগে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে দলটির যৌথসভায় রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপিকে ছেড়ে যাওয়া জামায়াতের নাটক: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কীভাবে…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads