ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কীভাবে বিদ্যুতের সংস্কার করবে : জয়

খবর টি পড়েছেন : ৩৩১
যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কীভাবে বিদ্যুতের সংস্কার করবে : জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির উদ্দেশে বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবে। শুক্রবার সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন। খবর বাসসের।

Shamol Bangla Ads

‘ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এমন বক্তব্যের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুতও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে ‘হাওয়া ভবনের’ সিন্ডিকেট চালু করেছে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপির একমাত্র অর্জন হলো, ২০০৫ সালে ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর বেগম জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুতে তাদের উন্নয়নের এই হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ্য বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারও অজানা নয়।’

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে- তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না। বিদ্যুৎ খাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন তারা কীভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতিসংঘ পুলিশপ্রধানের সঙ্গে আইজিপির বৈঠক পরবর্তী সংবাদ আমি আপনাদের ঘর করে দেব, চা শ্রমিকদের প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads