ads

মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিবাহিতরাও অংশ নিতে পারবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়

খবর টি পড়েছেন : ২২৪
এবার বিবাহিতরাও অংশ নিতে পারবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দীর্ঘ ৭০ বছর পর বড়সড় পরিবর্তন এলো মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এতদিন শুধুমাত্র অবিবাহিতরাই অংশগ্রহণ করতে পারতেন ওই প্রতিযোগিতায়। এবার এই প্রক্রিয়াতে পরিবর্তন আনলেন প্রতিযোগিতার কমিটিতে থাকা সদস্যরা। আগামী বছর থেকেই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিত নারীরাও। এমনকী মায়েরাও।

Shamol Bangla Ads

সম্প্রতি একটি আন্তর্জাতিক পত্রিকায় ঐ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত। তবে তাদের এই সিদ্ধান্ত যে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া।

২০২৩ সালে ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা হবে নতুন এই নিয়মে। যেখানে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, আমরা বিশ্বাস করি, যেকোনো নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত যেন তার জীবনের সাফল্যে বাধা না হয়ে দাঁড়ায়

Shamol Bangla Ads

২০২২ সাল অবধি একমাত্র ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত নারীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেন। সন্তানের মায়েরা তো দূরঅস্ত, বিবাহিত বা ডিভোর্সড হলেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম ছিল না। এবার ১৮ থেকে ২৮ বছর বয়সী যেকোনো নারীই হতে পারেন মিস ইউনিভার্স। তবে বয়সের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা এখনও জানায়নি মিস ইউনিভার্স কতৃর্পক্ষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিঁথির গানে ‘বঙ্গমাতা’ জয়গান পরবর্তী সংবাদ অভিনয়ে দাপট দেখাচ্ছেন শেরপুরের অংকন