ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘হৃদিতা’ নিয়ে আশাবাদী পূজা চেরি

খবর টি পড়েছেন : ২৯৭
‘হৃদিতা’ নিয়ে আশাবাদী পূজা চেরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজ ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

Shamol Bangla Ads

শনিবার (৬ আগস্ট) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে জানানো হয় মুক্তি তারিখ। গত ১৭ মার্চ সিনেমাটি বিনা কর্তনে মুক্তির অনুমতি পায়। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এবিএম সুমন। আরও আছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

সিনেমাটি নিয়ে পূজা বলেন, “এই প্রথম সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করেছি। সেটাও আবার খুব জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। গল্পের মতোই নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন। ‘হৃদিতা’ দর্শকদের নিরাশ করবে না। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।”

Shamol Bangla Ads

সিনেমাটির সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক নিজেই। মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে। এতে দুটি গান থাকছে। গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রবীন্দ্র প্রয়াণ দিবসে টিভি আয়োজন পরবর্তী সংবাদ বিজয়ের মাসে আসছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‌‘ওরা সাতজন’