ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয়ের মাসে আসছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‌‘ওরা সাতজন’

খবর টি পড়েছেন : ২৬৪
বিজয়ের মাসে আসছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‌‘ওরা সাতজন’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওরা সাতজন’ নামে একটি সিনেমা। এটি চলতি বছর বিজয়ের মাসে অর্থাৎ ডিসেম্বরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এর পরিচালক খিজির হায়াত খান। এরই মধ্যে সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে।

Shamol Bangla Ads

পরিচালক জানান, আগামী নভেম্বরে সিনেমার ট্রেলার প্রকাশ পাবে। আর বিজয়ের মাসেই মুক্তি পাবে এটি। পরিচালনার পাশাপাশি এ সিনেমায় অভিনয়ও করেছেন খিজির হায়াত খান।

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, সিনেমা নির্মাণ ও তাতে অভিনয় করা খুব কঠিন। কিন্তু গল্পের প্রয়োজনেই এতে আমার অভিনয় করা। দীর্ঘ ৪৫ দিন আমরা সিলেটে শুটিং করেছি। সাতজন বীর মুক্তিযোদ্ধার বীরত্বগাথা গল্প এ সিনেমায় দেখানোর চেষ্টা করেছি। যারা অভিনয় করেছেন প্রত্যেকেই ভীষণ শ্রম দিয়েছেন। এখন শুধুই অপেক্ষা সিনেমাটি সবার সামনে তুলে ধরার। আমি বুঝাতে পারব না কেমন করে বিজয়ের মাস পর্যন্ত আমার সময় কাটবে।

Shamol Bangla Ads

এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিজ আহমেদ ও খালিদ মাহবুব তূর্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘হৃদিতা’ নিয়ে আশাবাদী পূজা চেরি পরবর্তী সংবাদ জাতীয় কবি প্রয়াণ দিবসের বিশেষ নাটকে মিলি