ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগস্ট মাস এলেই বিএনপির ষড়যন্ত্র শুরু : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪৩
আগস্ট মাস এলেই বিএনপির ষড়যন্ত্র শুরু : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগস্ট মাস এলে বিএনপি নানামুখী ষড়যন্ত্র শুরু করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১ আগস্ট সোমবার বিকেলে চট্টগ্রাম নতুন রেল স্টেশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ও্ইসব কথা বলেন।

Shamol Bangla Ads

সরকার আন্দোলন ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, আগস্ট মাসকে সামনে রেখে বিএনপি সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়েছে, এটি আমরা জানি। তবে বিএনপিকে সেই সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, তারা (বিএনপি) তো এখন একা মিটিং মিছিল করছে, আমরা তো এখনো শুরু করিনি। মোকাবিলা করার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামলে বিএনপি কোথায় পালায়, সেটি হচ্ছে প্রশ্ন।

Shamol Bangla Ads

দেশীয় ও আন্তর্জাতিক শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল জানিয়ে হাছান মাহমুদ বলেন, সেই দুই শক্তি একীভূত হয়ে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আর সেই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। একটি কমিশন গঠন করে জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিলেন, তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামান। স্বাগত বক্তব্য দেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হরতালের আগে রাজপথ দখল করতে হবে: মির্জা ফখরুল পরবর্তী সংবাদ বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে আমাদের আপত্তি নেই :…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads