ads

বুধবার , ১৫ জুন ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষাক্ষেত্রে নানা পরিকল্পনায় সহায়ক হবে জনশুমারি : শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, দেশের কত সংখ্যক মানুষ নিরক্ষর এবং শিক্ষিত তা এই জনশুমারির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে। শুধু তাই নয়, ডিজিটাল পদ্ধতির এই শুমারির ফলে গবেষণার কাজেও প্রয়োগ করা হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে নানা পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করবে।
বুধবার সকালে চাঁদপুর শহরে নিজ বাসভবনে নিজের নাম পরিচয় এবং ঠিকানা জনশুমারিতে লিপিবদ্ধ করা এবং জেলায় এই কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

Shamol Bangla Ads

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারা দেশের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছে, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাব সেটি নানান কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তা আরো বেগবান করার জন্য এই জনশুমারিতে প্রাপ্ত তথ্য কাজে লাগবে।

Shamol Bangla Ads

ডিজিটাল পদ্ধতির মাধ্যমে নিখুঁতভাবে এই প্রথম দেশে জনশুমারি শুরু হয়েছে। সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হওয়া সপ্তাহব্যাপী এই জনশুমারিতে প্রায় ৭ হাজার কর্মী কাজ করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!