ads

বুধবার , ১৫ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছয়টি এমআরটি চালু হলে সাড়ে ৫০ লাখ যাত্রী পরিবহন করা যাবে

খবর টি পড়েছেন : ৩৫৪
ছয়টি এমআরটি চালু হলে সাড়ে ৫০ লাখ যাত্রী পরিবহন করা যাবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। এই ছয়টি লাইনের কাজ শেষ হলে মেট্রোরেলে প্রায় সাড়ে ৫০ লাখ যাত্রী পরিবহন করা যাবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। বুধবার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমআরটি লাইন-৬-এর অগ্রগতির প্রতিবেদন উপস্থাপনায় এসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এম এ এন ছিদ্দিক বলেন, ‘বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি ৬-এর নির্মাণকাজের সার্বিক গড় অগ্রগতি ৮০.১০ %। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ১২.৪৯ %। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৭৯.৪৭ %। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৮১.১৫ %। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিত করার জন্য ডিটেল নকশাসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভূমি অধিগ্রহণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

এম এ এন ছিদ্দিক আরও বলেন, ‘আগামী ২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সে পরিকল্পনা নিয়েই পুরোদমে প্রকল্পের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে একটা অংশ এ সময়ের মধ্যেই খুলে দিতে পারব।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, রাজধানীতে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে পরবর্তী সংবাদ সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads