ads

সোমবার , ২৩ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নর্থ সাউথের ৪ ট্রাস্টিকে আদালতে পাঠিয়েছে পুলিশ

খবর টি পড়েছেন : ১৭৬
নর্থ সাউথের ৪ ট্রাস্টিকে আদালতে পাঠিয়েছে পুলিশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জমি কেনার নামে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশে আজ সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টিকে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।

Shamol Bangla Ads

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান। আগাম জামিন আবেদন সরাসরি খারিজ করে গতকাল রোববার তাদের পুলিশে সোপর্দ করেন হাইকোর্ট। শাহবাগ থানাকে এই আসামিদের তখনই গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Shamol Bangla Ads

দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে করা এ মামলায় ট্রাস্টি বোর্ডের ওই চার সদস্য ছাড়াও বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/১৬১/১৬৫ক ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উনিশ দিনে রেমিট্যান্স এল ১৩১ কোটি ডলার, মাস… পরবর্তী সংবাদ ফখরুলের মুখে গণমাধ্যমের স্বাধীনতা ‘ভূতের মুখে রাম নাম’…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads