ads

সোমবার , ৯ মে ২০২২ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে তেল সংকট বিএনপির ব্যবসায়ীদের সৃষ্টি : হানিফ

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০২২ ২:১৬ অপরাহ্ণ

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি ও সংকটের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে শুধু তেল নয়, অনেক পণ্যের দাম বেড়েছে। সারাদেশে তেল নিয়ে যে সংকট, তা বিএনপির ব্যবসায়ীরা সৃষ্টি করছে।’ সোমবার সকাল ১১টার দিকে জেলা বীজ প্রত্যায়ন অফিসের নতুন ভবনের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

হানিফ বলেন, ‘সারাদেশে ব্যবসায়ীদের বড় অংশ বিএনপির। তারা সরকারকে বেকায়দায় ফেলতে তেল নিয়ে সংকট তৈরি করছে।’ বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিলো। আশা করি, সামনে যে সংসদ নির্বাচন আসছে তাতেও বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি মুখে নির্বাচনে যাবে না বললেও ভেতরে ভেতরে তারা অংশ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।’

হানিফ এ সময় বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলেও তাদের জোট সঙ্গী জামায়াত নির্বাচনে না আসায় তারা ওই নির্বাচনে আসেনি। জামায়াত নেতাদের দণ্ড হওয়ার কারণে বিএনপি ওই নির্বাচনে আসেনি। তবে সামনের নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে অমরা মনে করছি। আমরাও চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।’

Shamol Bangla Ads

পরে হানিফ বীজ প্রত্যায়ন অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতার্ফ জর্জ, গণপূর্তের নির্বাহী জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিক, ছাত্রলীগ নেতা শেখ মিজানুর রহমান লালন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারী মানজিয়ার রহমান চঞ্চল প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!