ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কান উৎসবে বিচারক দীপিকা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিজের উপস্থিতিতে বারবার তিনি মুগ্ধ করেছেন অনুরাগীদের। কখনো শাড়িতে তো কখনো স্লিট লং গাউনে নজর কেড়েছেন। আর এবার তার মুকুটে যোগ হলো নয়া পালক। কানের বিচারকদের মধ্যে স্থান পেলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন।

Shamol Bangla Ads

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছেন বলিউডের ‘পদ্মাবতী’। আসন্ন ৭৫তম এই চলচ্চিত্র উৎসবে মোট ৯ জন জুরি বা বিচারক বেছে নেবেন সেরা ছবি। ২১টি সিনেমা কাটাছেঁড়ার পর সেরা ছবিকে পামে ডি’অর পুরস্কারে সম্মানিত করা হব।
দীপিকা ছাড়াও ৯ সদস্যের প্যানেলে রয়েছেন রেবেকা হল, নুমি রেপেস, ইটালির বিখ্যাত পরিচালক জ্যাসমিন ট্রিঙ্কা, ইরানি পরিচালক আসঘর ফারহাদি, ফ্রান্সের এল লাই, মার্কিনি জেফ নিকোলস এবং নরওয়ের জোয়াকিম ট্রায়ার। এবার এই বিচারকদের প্যানেলের নেতৃত্বে থাকবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন।

চলতি বছর ১৭ মে শুরু কান ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৮ মে পর্যন্ত। শোনা যাচ্ছে, এবার কানের রেড কার্পেটে বড় চমক দিতে চলেছেন দীপিকা। ফরাসি ফ্যাশন কোম্পানির সঙ্গে নাকি কথাবার্তা হয়েছে তার। সকলের মধ্যে নজর কেড়ে নিতে একেবারে অন্যরকমভাবে সেজে উঠবেন তিনি। হিন্দি ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হলেও অত্যন্ত কম সময়ে দুনিয়াজোড়া খ্যাতি পান দীপিকা। ইতোমধ্যেই অভিনয় করেছেন হলিউড ছবিতে।

Shamol Bangla Ads

সম্প্রতি শোনা যাচ্ছে, দক্ষিণী ছবিতেও সই করেছেন তিনি। জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধবেন রণবীর ঘরণি। আর নিজের অভিনয় দিয়ে মন জয় করেই এবার অনন্য সম্মান পেলেন তিনি। ইনস্টাগ্রামে বাকি বিচারকদের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এই সম্মানের সঙ্গে দায়িত্বও যে বেড়ে গেল দীপিকার, তা খুব ভালোভাবেই জানেন অভিনেত্রী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads