ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউমার্কেটে সহিংসতায় চিহ্নিতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬৯
নিউমার্কেটে সহিংসতায় চিহ্নিতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নিউমার্কেটে সহিংসতার ঘটনায় যারা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা শনাক্ত বা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

নিউমার্কেটে সহিংসতার মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন এখানে দুটি হত্যা কিংবা অ্যাক্সিডেন্ট যেটাই বলেন দুইটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। মৃত্যু কারও জন্য কাম্য নয়, সে যে-ই হোক। আমরা দেখেছি, একটা তুচ্ছ বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত। এই সূত্রপাত থেকে বৃহদাকার একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এখানে ছাত্র, ব্যবসায়ী, ছোট ছোট খুদে দোকানদার তারা এ ঘটনায় লিপ্ত হয়ে যায়। অন্যদের পাশাপাশি সাংবাদিকেরাও আহত হয়েছেন। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন, আমাদের পুলিশকে টিয়ার গ্যাস এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়েছে। এতে হতাহত হয়েছে যথেষ্ট।’

মন্ত্রী বলেন, ‘তারপর আমরা একটা মিটিংয়ে সুরাহা করলে সেখান থেকে উত্তরণ ঘটেছে। দুটি হত্যা মামলা হয়েছে, মারপিটের মামলা, ভাঙচুরের মামলা হয়েছে। একটা অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করা হয়েছে, সেটারও মামলা হয়েছে। মামলা মামলার গতিতে চলবে। যারা শনাক্ত হবে, যারা চিহ্নিত হবে, ভিডিও ফুটেজ দ্বারা চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে… পরবর্তী সংবাদ টিকা নিয়ে টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads