ads

শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গবন্ধু পরিষদর আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৯, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় ‘বঙ্গবন্ধু পরিষদ’ উপজেলা শাখার উদ্যোগে উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার বিকেলে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

Shamol Bangla Ads

উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের নির্বাহী সদস্য ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক প্রমুখ।

উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লিটন, আরিফুজ্জামান রঞ্জু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও কার্যনির্বাহী সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর আহবায়ক কমিটির সদস্য তৌহিদুর রহমান ডালিম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম মিজানুর রহমান মামুন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের তৌফিক হোসেন দিপক, দেলোয়ার হোসেন সাঈদ, ওসমান গণি, হোসেন ডাক্তার, শফিকুল ইসলাম, মিলন মিঞা, ছাত্রলীগ কর্মী আবু হামযা কনক, শেখ ফরিদ, ওয়াসিম মিঞা ও শাওন মিয়াসহ জেলা-উপজেলা বঙ্গবন্ধু পরিষদ-এর নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমগ্র মুসলিম জাহানের মঙ্গল কামনায় এবং দেশ ও জাতির মঙ্গলে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছাত্রলীগ কর্মী শেখ ফরিদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!