ads

শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দায়বদ্ধতা থেকে ছবিটি করেছি : সাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবি হিসেবে এগিয়ে আছে এস এ হক অলিকের ‘গলুই’। এই ছবিটির মধ্য দিয়ে প্রথমবার সরকারি অনুদানের ছবিতে কাজ করলেন শাকিব খান। প্রথমবার তার বিপরীতে নায়িকা হলেন পূজা চেরি। এবার ছবিটি নিয়ে নতুন বার্তা দিলেন শাকিব খান। জানালেন ‘গলুই’ ছবিতে কাজ করে তার মুগ্ধতার কথা। বললেন, ‘এই ছবিতে কাজ করেছি নিজের দায়বদ্ধতা থেকে।’

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব বলেন, ‘বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধহয় বিজ্ঞজনরা বলেন, সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।’

সেই পরিচয়ের গল্পটা ‘গলুই’ ছবিতে খুঁজে পেয়েছেন শাকিব খান। এই তারকা বলেন, ‘ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা ‘গলুই’-তে শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছিলো হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা। ‘গলুই’ একটি চমৎকার মৌলিক গল্প ও হূদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোমান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প; আরো আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য। সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে এই কাজটি করেছি। সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা।’

Shamol Bangla Ads

‘গলুই’ সরকারি অনুদানের ছবি হলেও এটিকে পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা বলে অভিহিত করেছেন শাকিব খান। তার ভাষ্য, ‘পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সব শ্রেণির দর্শক ছবিটির সঙ্গে থাকবেন।’

‘গলুই’-এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের কাছ থেকে ইতিবাচক মন্তব্যে অভিভূত শাকিব খান। পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায়। এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।

‘গলুই’ ছবিতে শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। পূজা ছাড়াও এতে অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!