ads

শনিবার , ২ এপ্রিল ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, প্রতিশ্রুতি ব্যবসায়ীদের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ

রমজানে মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই কর্তৃক আয়োজিত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

Shamol Bangla Ads

বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শফি বলেন, ‘বাজারে ডাল বিক্রি হচ্ছে না অথচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, নিজেদের খরচ বিদ্যুৎ বিলসহ সবই পরিশোধ করতে হচ্ছে।’ তাঁরা বাধ্য হয়ে দোকান বন্ধ করার হুমকি দেন। নারায়ণগঞ্জ ডাল ব্যবসায়ী সমিতির সদস্য বিকাশ চন্দ্র সাহা জানান, বাজারে ডালের দাম খুবই কম। দাম কম থাকার পরও ক্রেতারা বাজারে নেই। প্রতিবছর রোজার সময় তাঁরা ব্যস্ত সময় কাটালেও এ বছর পুরোপুরি অলস সময় কাটাচ্ছেন তাঁরা।

এ দিকে বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআই ৪৬ সদস্য বিশিষ্ট এক তদারকি কমিটি গঠন করেছে। এই কমিটিতে আমদানিকারক, পরিবেশক, পাইকারি-খুচরাসহ দেশের ৬৪ জেলার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদস্যদের মধ্য থেকে বাছাই করা হয়েছে।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘অন্যান্য সংস্থার মতো এই কমিটিও বাজার মনিটরিং করবে।’ এফবিসিসিআই সভাপতি, সরকার যে তেলের দাম বেঁধে দিয়েছে সে দামে যাতে বাজারে তেল বিক্রি হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Shamol Bangla Ads

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী বশির উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ভোক্তা অধিদপ্তর ও মিডিয়া তৎপরতার কারণে পাইকারি পর্যায়ে প্রায় প্রতিটি পণ্যের মূল্য কমেছে।’
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, তাঁরা সরকার নির্ধারিত দামে প্রতি লিটার তেল ১২৭ টাকা এবং সয়াবিন তেল ১৩৩ টাকা লিটারে বিক্রি করছেন। বাজারে নিয়মিত পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশে ফল আমদানি সমিতির সভাপতি হাজী সিরাজুল ইসলাম বলেন, ‘সেটিং ভাড়া অস্বাভাবিক বেড়েছে আগে যে শিপিং ভাড়া ১ হাজার ২০০ ডলার পরিশোধ করতে হতো বর্তমানে ৪৫০০ ডলার পরিশোধ করতে হয় এ ছাড়া হিমায়িত খাদ্য আনতে আগে ৩ হাজার ডলার লাগলেও বর্তমানে ১০ থেকে ১৪ হাজার ডলার খরচ হচ্ছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, বাজারে মানভেদে খেজুর ৮০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, কিছু খেজুর আছে যেগুলো ১২০০-১৫০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে।

এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এখন থেকে তাঁরা মনিটরিংয়ের দায়িত্ব নেবেন। আমি কোনো অসাধু ব্যবসায়ীদের সভাপতি নই। গুটিকয়েক ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজ মুনাফাখোর হবে তা আমি বহন করতে রাজি নই।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!