ads

রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমি আইন সম্পর্কিত খবর ভুয়া : মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

খবর টি পড়েছেন : ৪৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘ভূমি আইন পাস হয়েছে, ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে’ এমন তথ্যকে ভুয়া খবর বা গুজব বলে দাবি করেছে ভূমি মন্ত্রণালয়। ২২ জানুয়ারি রবিবার ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, ‘ভূমি আইন পাস হয়েছে, ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে’ মর্মে একটি ভুয়া খবর/গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে/ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যা ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় নজরে আসে। এ ধরনের ভুয়া খবর/গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে- যা মোটেই কাম্য নয়।’

‘প্রকৃত তথ্য হচ্ছে ‘ভূমি আইন’ নামে কোনো আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি। সর্বসাধারণকে এ ধরনের ভুয়া খবর/গুজবের বিষয়ে অধিকতর সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা পরবর্তী সংবাদ বিদ্যুৎ-গ্যাসের দাম সমন্বয়ের ক্ষমতা যাচ্ছে সরকারের হাতে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads