ads

শনিবার , ২ এপ্রিল ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অটিস্টিক শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিন : প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০২২ ১:৩০ অপরাহ্ণ

প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার পাশাপাশি তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের অবহেলা না করে অটিস্টিক শিশুদের আপন করে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ এপ্রিল শনিবার সকালে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। তাদের সে প্রতিভা খুঁজে বের করে কাজে লাগাতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।

প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত বিশ্বের প্রতিভাধর কয়েকজন বিজ্ঞানীদের কথা তুলে ধরে সরকারপ্রধান। বিত্তশালীদের অটিজম আক্রান্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা অটিজমে আক্রান্ত তাদের অবহেলা নয়, সমাজে তাদের সুন্দর অবস্থান তৈরি করে দিতে হবে। শেখ হাসিনা বলেন, মানুষের জন্ম কিভাবে হয়েছে সেজন্য তো তাকে অবহেলা করতে পারি না। তাদের আপন করে নিতে হবে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, অটিজম শিশুদের স্বাভাবিক স্কুলে ভর্তির সুযোগ করে দিতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকশের সুযোগ করতে হবে।

Need Ads
error: কপি হবে না!