ads

রবিবার , ১ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলতি অর্থবছরেই শেরপুর প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণের ঘোষণা দিলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৮৬
চলতি অর্থবছরেই শেরপুর প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণের ঘোষণা দিলেন হুইপ আতিক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থ বছরেই শেরপুর প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি ১ অক্টোবর রবিবার শেরপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ওই ঘোষণা দিয়ে বলেন, চলতি অর্থ বছরে ত্রিতল ভবনের কাজ পুরোটা বাস্তবায়ন করা সম্ভব না হলেও অন্তত: প্রথম তলার কাজ শেষ করা হবে। ওইসময় তিনি পরামর্শ দিয়ে বলেন, ত্রিতল ভবনের প্রথম তলায় ক্লাবের আয়বর্ধক মার্কেট, দ্বিতীয় তলায় অফিস ও ক্যান্টিন এবং তৃতীয় তলায় হলরুম নির্মাণ হলে ভাল হবে।
শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আতিক শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের বিভেদ ভুলে ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, বিভেদ থাকলে অন্যরা নিজেদের দুর্বলতা খুঁজে পায়। তিনি সৎ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বলেন, এমন কোন সংবাদ পরিবেশন করা উচিত নয়, যা শেরপুরের ভাবমূর্তি ক্ষুন্ন করে। কেবল নেতিবাচক খবরের দিকে ঝুঁকে না থেকে ইতিবাচক, উন্নয়ন ও সম্ভাবনার সচিত্র সংবাদ পরিবেশনের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।
হুইপ আতিক সাম্প্রতিক এক কলেজছাত্রীর প্রেমঘটিত ঘটনায় তার ভাই কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁনকে জড়ানোর বিষয়টি উল্লেখ করে বলেন, স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি তিনি মিমাংসার চেষ্টা করেছিলেন মাত্র। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় মেয়েটি ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ার সাথে সাথেই তিনি থানা পুলিশকে জানিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছিলেন। অথচ একটি বিশেষ মহলের যোগসাজসে সেই মামলায় ইউপি চেয়ারম্যানকেও জড়ানো হয় এবং সেটা করা হয়েছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেই। তিনি আক্ষেপ করে বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। কিন্তু একটি মহল ওই ঘটনাকে পুঁজি করে রাজনীতির নামে নোংরামি ও চরম অশ্লীলতা ছড়াচ্ছে। কাজেই সমাজের বিবেক হিসেবে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে। সেইসাথে প্রকৃত সত্যটাই প্রকাশ করতে হবে।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ারুল হাসান উৎপল ও পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান। ওইসময় বিশেষ অতিথি আনোয়ারুল হাসান উৎপল প্রেসক্লাব ভবন নির্মাণ ও নিজস্ব আয় না হওয়া পর্যন্ত ক্লাবে খণ্ডকালীন একজন কম্পিউটার অপারেটরের মাসিক ব্যয় নির্বাহের ঘোষণা দেন। এছাড়া অপর বিশেষ অতিথি আনিস যেকোন সমস্যায় প্রেসক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, তালাত মাহমুদ, শরিফুর রহমান, মোঃ মেরাজ উদ্দিন, মুগনিউর রহমান মনি, আসাদুজ্জামান মোরাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল। ওই মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে এতিম শিশুদের মিষ্টিমুখ করিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads