ads

বৃহস্পতিবার , ২২ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২২, ২০১৪ ২:৫৩ অপরাহ্ণ
রাণীশংকৈলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বুধবার সন্ধ্যায় ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Shamol Bangla Ads

গ্রীষ্মের তাপদাহে দাও দাও করতে জ্বলতে থাকা ভাপসা গরমের মাঝে হানা দেয় ঝড়ো হাওয়া। আশানুরূপ বৃষ্টিপাত না হলেও ঝাপটা হাওয়া এলোমেলো করে দিয়েছে মাঠে মাঠে পেকে থাকা ধান ক্ষেত, ভূট্টাসহ গাছে গাছে আম, থোকায় থোকায় ঝুলে থাকা পাকা লিচুর সমাহারকে বেমানান করে দিয়েছে।

অনেক মাঠে পাকা ধান ঝরে গিয়ে কৃষকের মাথায় হাত পড়েছে। বৈরি আবহাওয়ার সাথে যুদ্ধ করে সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন যখন দেখে তখনই ঝাপটা হাওয়ায় অনেক কৃষকের স্বপ্ন ধুলিসাৎ করে দেয়। গাছ পালা উল্টে ঘরবাড়ি ভেঙ্গে যায়। চুরমার করে ঘরের চালা। জেলার প্রতিটি উপজেলায় কাঁচা আধা পাকা ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!