ads

সোমবার , ২৮ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হয়ে গেলো রোলার স্কেটিং প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
মার্চ ২৮, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ

মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শেরপুরে হয়ে গেলো রোলার স্কেটিং প্রতিযোগিতা। তৃণমুল পর্যায়ে রোলার স্কেটিংকে জনপ্রিয় করতে শেরপুরে প্রথমবারের মতো এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারাও। শেরপুর স্কেটিং ক্লাবের আয়োজনে ২৭ মার্চ রবিবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে এ রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এতে ৪টি পৃথক গ্রুপে ২৪ জন শিশু-কিশোর-তরুণ স্কেটার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার এবং সনদপত্র বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এর সভাপতিত্বে এতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উপদেষ্টা সাবেক সচিব সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান আব্দুস সামাদ প্রধান অতিথি এবং মহাসচিব আহমেদ আসিফুল হাসান, সদস্য কামরুন্নেসা আশরাফ দিনা, শেরপুর পৗরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিক্ষক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর স্কেটিং ক্লাব সভাপতি সানোয়ার হোসেন এবং ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ফেডারেশনের নেতৃবৃন্দ রোলার স্কেটিং ও রোপ স্কিপিংকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার কথা জানান। তারই অংশ হিসেবে শেরপুরে এ আয়োজন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে শেরপুরে রোলার স্কেটিং চর্চা অব্যাহত রাখতে ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় এবং ফেডারেশনের সদস্য কামরুন্নেসা আশরাফ দিনা শেরপুর স্কেটিং ক্লাবকে নগদ ১০ হাজার টাকা উপহার প্রদান করেন। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হাকিম বাবুল সহ স্থানীয় সুধীবৃন্দ এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শেরপুর স্কেটিং ক্লাবের সভাপতি মো. সানোয়ার হোসেন জানান, আমরা কেবলমাত্র শুরু করেছি। সামনের দিনে আশাকরি ভালো কিছু করতে পারবো। আমাদের এখানে অনুশীলনের জন্য ভালো সুযোগ তৈরী করা দরকার। স্টেডিয়াম এলাকায় সেটি হলে ভালো হয়।
প্রধান অতিথি বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উপদেষ্টা আব্দুস সামাদ বলেন, রোলার স্কেটিং এবং রোপ স্কিপিং শরীর ও মানসিক গঠনে খুবই সহায়ক ভুমিকা পালন করে। খেলাধুলা এখন আর কেবল শরীর গঠন কিংবা বিনোদন নয়, এটা এখন উপার্জনেরও উৎস হয়ে ওঠেছে। এজন্য আমাদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে। রোপ স্কিপিং এবং রোলার স্কেটিংয়ে আমাদের সম্ভাবনা রয়েছে, এটাকে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের মহাসচিব আহমেদ আসিফুল হাসান বলেন, আমরা সারাদেশে রোলার স্কেটিংকে ছড়িয়ে দিতে, জনপ্রিয় করতে কাজ শুরু করেছি। তারই অংশ হিসেবে শেরপুরে সানোয়ার হোসেন যে উদ্যোগ নিয়েছে, আমরা তাকে স্বাগত জানিয়েছি। শেরপুরে যাতে স্কেটাররা নির্বিঘ্ন অনুশীলন করতে পারে, সেজন্য আমরা পরিকল্পনা করেছি। জেলা প্রশাসকও আন্তরিক, আমরা ফেডারেশনের পক্ষ থেকে এখানে স্কেটিংয়ের উন্নয়নে যা যা কারিগরি সহায়তা দরকার তা করবো।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, জেলার ক্রীড়াঙ্গণকে সচল রাখতে আমরা বছরব্যাপী ক্রীড়াসূচি ও অনুশীলনের ব্যবস্থা করেছি। দরিদ্র-অসহায় খেলোয়াড়দের মাঠে এসে অনুশীলনের জন্য সাইকেলের ব্যবস্থা করেছি। আমরা চাই শেরপুরের খেলোয়াড়রা জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে। সেভাবেই আমরা পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি। এখানে স্কেটিংয়ের উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য তিনি ফেডারেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!