ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপ্লবের নতুন চমক আসছে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

আশির দশকের জনপ্রিয় ব্যান্ড শিল্পী বিপ্লব। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘প্রমিথিউস’ ব্যান্ড দলের প্রধান ও মেইন ভোকাল তিনি। ব্যান্ড, মিক্সড, একক অ্যালবাম, স্টেজ শো দিয়ে দেশ মাতিয়েছেন। সে সময়ে তার গান ছিল শ্রোতাদের মুখে মুখে।

Shamol Bangla Ads

একসময়ের দেশ মাতানো এই গায়ক এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে স্থায়ীভাবে বসবাস করছেন। কাজের ফাঁকে সুযোগ পেলে নতুন গান প্রকাশ করেন। এবার নতুন আরেকটি গান উপহার দিতে যাচ্ছেন বিপ্লব। গায়কের সঙ্গে তার সমসাময়িক একজন নারী শিল্পী দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন।

এ প্রসঙ্গে বিপ্লব গণমাধ্যমকে বলেন, আমার ক্যারিয়ারে খুব বেশি দ্বৈত গান করিনি। তাই বেশ কিছুদিন ধরেই একটি দ্বৈত গানের পরিকল্পনা করছিলাম। আমার সঙ্গে কে গাইবে, তা নিয়েও ভাবছিলাম। এরপর আমার সমসাময়িক সেই শিল্পীও সম্মতি দিল। গানটার কাজও এগিয়ে গেল। দারুণ একটি প্রেমের গান। এই গানে শ্রোতারা নিজেদের বেশ ভালোভাবে সম্পৃক্ত করতে পারবেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমি গানের মানুষ। গান ছাড়া থাকা সম্ভব নয়। এখানে নিজেকে ভিন্ন পেশায় নিয়োজিত রাখলেও নিয়মিত গানের চর্চা চালিয়ে যাচ্ছি। এটা আমার আত্মার খোরাক।

নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে ‘জেট ল্যাগ ভালোবাসা’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিপ্লব। শিগগিরই ভিডিও চিত্র ধারণের কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে বিপ্লবের গাওয়া ‘পাখি’ গানটি প্রকাশিত হয়। নিজের ইউটিউব প্ল্যাটফর্মে বিপ্লব তার গাওয়া পুরোনো গান আপলোড করার পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন।

Need Ads
error: কপি হবে না!