ads

বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে : দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমিন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন , জননেত্রী শেখ হাসিনার আমলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এবং দেশ এগিয়ে যাওয়ায় দুর্যোগ হ্রাস পাচ্ছে। পাশাপাশী দেশে দরিদ্র জনগোষ্টির বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব-অনটন অনেকটা কমে গেছে। মরা কার্তিকে আর চরাঞ্চলে মঙ্গা হয়না। সেই মঙ্গাকে এখন আমাদের প্রধানমন্ত্রী জাদুঘরে পাঠিয়েছেন।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রাধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে বলেন। একই সাথে তিনি মাদারগঞ্জের উন্নয়নে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাসও প্রদান করেন।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন । জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসি, জেলা পরিশদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

Shamol Bangla Ads

মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এম,পি, মির্জা আজম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান মাদারগঞ্জ- সারিয়াকান্দি সড়কটি পরিদর্শন করেন।

Need Ads