ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এএইচএফ কাপ হকি : ওমানকে হারিয়ে বাংলাদেশের টানা চতুর্থ শিরোপা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

এএইচএফ কাপ হকিতে ওমানকে টাইব্রেকারে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। ৫-৩ গোলে জিতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

এর আগে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু থেকেই দুই দল খেলেছে সমানতালে। ম্যাচের ১৪ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন সোহানুর রহমান সবুজ। সতীর্থের লম্বা পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন সবুজ। তবে ৪ মিনিটের ব্যবধানে দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে ওমান। আল ফাহাদ ম্যাচে ফেরান ওমানকে। এরপর একের পর এক আক্রমণে দুই দলই চেষ্টা করে এগিয়ে যেতে। তবে ওমানের চেয়ে বাংলাদেশের আক্রমণই ছিল বেশি ধারালো। তবে কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি কেউই।

ফাইনালের আসল লড়াই জমে ওঠে টাইব্রেকারে। প্রথম তিন শটে দুই দলই লক্ষ্যভেদ করে। তবে চতুর্থ শটে বাংলাদেশ গোল করলেও মিস করে ওমান। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন মাহমুদ শামিয়া । তিনি পোস্টের বাইরে মারলে পিছিয়ে পড়ে ওমান। আর শেষ শটে পুষ্কর খিসা বাংলাদেশের হয়ে গোল করলে নিশ্চিত হয় প্রতিযোগিতায় বাংলাদেশের আরেকটি শিরোপা।

Shamol Bangla Ads

এর আগে গ্রুপ সেরা হওয়ার দৌড়েও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওমান। জমে ওঠা সেই ম্যাচে খোরশেদুর রহমানের দুর্দান্ত হ্যাটট্রিকে ওমানকে ৩-২ গোলে হারায় ইমান গোবিনাথানের দল। টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!