ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বরের সিরাপ নয়, পরকীয়ার সম্পর্কের জেরে দুই সহোদরের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

জ্বরের সিরাপ খেয়ে নয়, পরকীয়ার কারণে পরিকল্পিতভাবে দুই শিশু ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছেন মা লিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতদের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগমসহ আরও দুজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় লিমা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়েছে।

Shamol Bangla Ads

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দুর্গাপুরের একই রাইস মিলে কাজ করেন শফিউল্লাহ ও লিমা বেগম। কিছুদিন আগেই তাঁরা পরকীয়ায় জড়ান। পরকীয়াকে বিয়েতে রূপ দেওয়ার ক্ষেত্রে দুই শিশুকে বাধা মনে করতেন তিনি। এরই জেরে মুরসালিন ও ইয়াসিনকে মেরে ফেলার পরিকল্পনা করেন। তিনি প্রেমিকের পরামর্শে তাঁর দেওয়া বিষ মেশানো মিষ্টি শিশুদের খাওয়ান। পরে ঘটনা আড়াল করার জন্য বাজার থেকে জ্বরের সিরাপ ‘নাপা’ কিনে এনে খাওয়ান মুরসালিন ও ইয়াসিনকে। আশপাশের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন ‘নাপা’ সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত লিমা বেগম মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে মুরসালিন ও ইয়াসিনকে খাইয়ে মেরে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আদালতে তিনি ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রাজি হয়েছেন। তাঁকে আদালতে হাজির করা হয়েছে। এ ঘটনায় শফিউল্লাহ পলাতক রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত বেলা ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।

Shamol Bangla Ads

অভিযোগ ওঠে, ‘নাপা সিরাপ’ খেয়ে শিশু দুটি মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে স্ত্রী লিমা বেগমসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল বুধবার মামলা দায়েরের পর রাতেই পুলিশ লিমা বেগমকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর

বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত ৮টায় ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে ৮টার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!