ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি রফিকুল ইসলাম আধার এর ‘আগন্তুকের প্রতি’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ

 

Shamol Bangla Ads

কিভাবে জড়াবো তোমায়
ভেঙ্গেছে স্বপ্নের সপ্তডিঙ্গা বাসনা
নিদারুণ সময়ের চাকায় স্পৃষ্টে,
বুকের অর্গল ভেঙ্গেছে অকস্মাত
উইপোকা কুড়ে কুড়ে খাচ্ছে আস্টেপিষ্টে।

কিভাবে জড়াবো তোমায়
বিচ্ছেদের বর্শায় ছিন্ন হৃদয়,
চারদিকে রক্তাত্ত ক্যাকটাসের দেয়াল
চোখের নিচে সূর্য ডুবে, দেখা হয় না উদয়।

Shamol Bangla Ads

কিভাবে জড়াবো তোমায়
অসময়ে ছিড়ে ফেলেছি বায়োলিনের তার,
কন্ঠে বাজে না রবীন্দ্র সংগীত-নজরুল গীতি
জগদ্দল কনসার্টের দামামা,- সুরের বীনায় গিটার।

কিভাবে জড়াবো তোমায়
খরতাপে বিবর্ণ হৃদয়ের পুষ্পোদ্যান,
ফোটে না ঋতুর অনিন্দ্য কুসুম
কবরের ঘাসে এগিয়ে নিচ্ছে মৃত্যুধ্যান।

বলো কিভাবে জড়াবো তোমায়
অবিরল ছড়াচ্ছে রাতের বিষাদ
শূন্যতার আঁধারে দূর আকাশে নেই নীলিমা,
বেড়েছে অপরিশোধ্য ঋণ; তার চে’
দূরেই থাকো-যেমন রয়েছে ভুলে হৃদয় সংহারি প্রিয়তমা।
০৭/০২/২০২৩

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads