ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ শুরু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ১:২৭ অপরাহ্ণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২ দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে পরদিন (১৬ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২২-২৩ সময়ের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮ হাজার ৬২৩ জন আইনজীবী এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এদিকে, ভোট ঘিরে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন পরবর্তী নেতা কে হচ্ছেন, তা নিয়ে আইনজীবীদের মধ্যে চলছে নানা আলোচনা, জল্পনা। এবারের নির্বাচনে সরকার সমর্থক সাদা ও বিএনপিপন্থিদের নীল প্যানেলের পক্ষে জমজমাট প্রচারণায় মুখর ছিল সুপ্রিম কোর্ট চত্বর ও আইনজীবী সমিতি ভবন এলাকা। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন এই দুই পক্ষের আইনজীবীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে দুজন, সহ-সভাপতি ও সহ-সম্পাদক পদে জামায়াতপন্থি আইনজীবীদের ২ জনসহ মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা গেছে, ভোট নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ৫১টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি কার্যক্রম পরিচালনা করছে।

কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি ও কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাত সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. বদরুদ্দোজা (বাদল)। এই প্যানেলে সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল) প্রার্থী হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৭টি সদস্য পদে রয়েছেন- ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) ও মো. মোস্তফা কামাল বাচ্চু।

এই ২ প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর ও ইউনুছ আলী আকন্দ। এ ছাড়াও দুটি পদে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মঈন উদ্দিন ফারুকী ও সহ-সম্পাদক পদে আব্দুল করিম। অপর একজন সহ-সম্পাদক প্রার্থী হলেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ভূঁইয়া।

এদিকে, এবারই প্রথম কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!