ads

রবিবার , ১৩ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে নারী ক্ষমতায়নে দিনব্যাপী মেলা

মো. শাহ জামাল, জামালপুর
মার্চ ১৩, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

নারীর ক্ষমতায়ন পক্ষপাতিত্ব নয়” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে নিয়ে জামালপুরে নারীর ক্ষমতায়নে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে । ১৩ মার্চ রবিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নিউট্রেশন সেনসেটিভ ভ্যালু চেইন বা এনএসভিসি প্রকল্পের আয়োজনে শহরের উন্নয়ন সংঘ চাইল্ডসিটিতে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান , বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালসহ অন্যান্যরা। মেলায় ১৫ টি স্টলের মাধ্যমে এনএসভিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরা হয়।

মেলা আয়োজকরা বলেন,পরিবারের পুষ্টির উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আস্ট্রেলিয়ান সরকারের এনসিপির অর্থায়নে এনএসভিসি প্রকল্পের আওতায় জামালপুরের ৩ উপজেলার ২০ হাজার ক্ষুদ্র কৃষক ও তাদের পরিবার নিয়ে কাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!