ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্য বিয়ে না করার শপথ শিশুদের

স্টাফ রিপোর্টার
মার্চ ৫, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

স্কুল শিক্ষার্থীদের সংগঠন ‘ফাইট ফর চিলড্রেনস রাইটস ‘এফএফসিআর’ এর বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় শিশু অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে শেরপুর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বাল্যবিয়ে না করার শপথ নেওয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

৫ মার্চ শনিবার সকালে শহরের মডেল গার্লস স্কুলে উপস্থিত সকল শ্রেণির শিক্ষার্থীকে শপথ গ্রহণ এবং এফএফসিআর এর নির্ধারিত ফরমে সাক্ষর গ্রহণ করা হয়।

শপথ ও সাক্ষর গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম। ওইসময় সংগঠনের উপদেষ্টা, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কবি রফিক মজিদ, প্রভাষক ও সাংবাদিক মাসুদ হাসান বাদল, এফএফসিআর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিদম উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এফএফসিআর’র সভাপতি ফারাবি জাবিন সায়েরি জানায়, করোনার কারণে দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হয়েছে। ইতোমধ্যে দীর্ঘসময় স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক শিশু কন্যাকে পারিবারিক চাপে বিয়ের পিড়িতে বসতে হয়েছে। তাই এফএফসিআর বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমাদের এ ক্যাম্পেইন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!