ads

শনিবার , ২০ ফেব্রুয়ারি ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ১২ টি ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেলেন যারা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০১৬ ৬:১৯ অপরাহ্ণ
নালিতাবাড়ীর ১২ টি ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নালিতাবাড়ী প্রতিনিধি : আগামী ২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন ঢাকায় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফাহিম চৌধুরীর কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর প্রার্থীতা চূড়ান্ত করা হয় এবং বৃহস্পতিবার রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
দলের সিদ্ধান্ত অনুযায়ী যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন- ১নং পোড়াগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুখ, ২নং নন্নী ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, ৩নং রাজনগর ইউনিয়নে সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, ৪নং নয়াবিল ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক দেলোয়ার, ৬নং কাকরকান্দি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান, ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান আশরাফ আলী, ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তারা, ৯নং মরিচপুরান ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী, ১০ নং যোগানিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আহবায়ক ছামিদুল ইসলাম মুন্সী, ১১নং বাঘবেড় ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ ও ১২নং কলসপাড় ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজুল করিম মাস্টার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!