ads

শুক্রবার , ৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাধ্যমিকের ক্লাস শুরু এ মাসেই: শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৩
মাধ্যমিকের ক্লাস শুরু এ মাসেই: শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে। ৪ মার্চ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

শিক্ষামন্ত্রী বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে শুরু করা হবে- আমরা সে পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করবো কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমরা যে অনলাইনে করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড না। ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

Shamol Bangla Ads

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই পুনরনবিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের বাঁচার আকুতি পরবর্তী সংবাদ ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads