শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ২ টি গরু আটক করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার ভোরে তাওয়াকুচা সীমান্তের রাবারবাগান এলাকা থেকে ওই গরুগুলো আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি-৩৯ ময়মনসিংহ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সোমবার ভোরে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত জনপদের তাওয়াকুচা রাবার বাগান এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আসা ২ টি গরু আটক করে।
ওইসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় গরু চোরাকারবারিরা ।

তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল হাই গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক গরুগুলো সিজার লিস্টের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




