টাঙ্গাইল প্রতিনিধি : আব্দূল লতিফ সিদ্দিকী কে নবগঠিত মন্ত্রি সভায় আবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসাবে সপথ গ্রহন করায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আনন্দ উল্যাস ও মিষ্টি বিতরন করেছে। ১২ জানুয়ারী সন্ধায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সম্পাদক আনছার আলী বিকম এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করে। এসময় নেতা কর্মিদের মাঝে মিষ্টি বিতরন হয়। এ ছাড়াও এলেঙ্গা, বলা, বাগুটিয়া, নাগবাড়ী, আওলীয়াবাদ,পারখী, চারান এলাকাতে মিষ্টি বিতরন হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক ও টাঙ্গাইল মুক্তিযুদ্ধ পরিষদের আহব্বায়ক হিসাবে বিন্দু বাসিনী স্কুল মাঠে প্রথম প্রথম পতাকা উত্তোলন করেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসাবে পরিচিত ছিল। তিনি দলের হয়ে নিষ্ঠার সাথে তিনি নিবেদিত হয়ে কাজ করে চলেছেন। টাঙ্গাইল বাসীর পক্ষ থেকে ৩বারের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দন্যবাদ ঞ্জাপন করেছেন।




