ads

বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি ওবায়দুল হাসান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। ২৩ ফেব্রুয়ারি বুধবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এর আগে ২০১৮ সালের অক্টোবর থেকে বিচারপতি মো. নুরুজ্জামান বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। বিচারপতি ওবায়দুল হাসান তার স্থলাভিষিক্ত হলেন।

আমিন উদ্দিন জানান, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের সঙ্গে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা মিটিং করবো। পরে আমরা নতুন করে আইনজীবী তালিকাভুক্তকরণ (এনরোলমেন্ট) পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবো।

Shamol Bangla Ads

এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে প্রায় ৩ বছর পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইনজীবী অন্তর্ভুক্তির নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ১৯ ডিসেম্বর ও ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আটকে পড়া শিক্ষানবীশ আইনজীবীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল। ওই পরীক্ষায় ৬ হাজারের অধিক আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পান।

এর আগে গত বছরের ৪ আগস্ট আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে সরকার। এ কমিটির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। কমিটি ২০২২ সালের ৩১ মের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। নির্বাচিত কমিটি ১ জুলাই দায়িত্ব গ্রহণ করবে।

অ্যাডহক কমিটির চেয়ারম্যান করা হয় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে। কমিটির সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, ঢাকা বার থেকে অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু, চট্টগ্রাম বার থেকে অ্যাডভোকেট মুজিবুল হক, সিলেট বার থেকে অ্যাডভোকেট এ এফ রুহুল আনাম চৌধুরী মিন্টু, ময়মনসিংহ বার থেকে অ্যাডভোকেট মো. কবির উদ্দিন ভূঞা, খুলনা বার থেকে অ্যাডভোকেট পারভেজ আলম খান, রাজশাহী বার থেকে মো. ইয়াহিয়া এবং সিরাজগঞ্জ বার থেকে অ্যাডভোকেট মো. আবদুর রহমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!