ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১:৫০ অপরাহ্ণ

শেরপুরে র‌্যাবের অভিযানে ৭ গ্রাম হেরোইনসহ আসতোলা ওরফে টিক্কা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা।

Shamol Bangla Ads

গ্রেফতার টিক্কা সদর উপজেলার ছোট ঝাউয়েরচর গ্রামের মৃত সামের আলীর ছেলে। মঙ্গলবার সকালে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওইসময় ৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসতোলা ওরফে টিক্কাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য অনুমান ৭০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ধৃত টিক্কা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রি করে আসছিল। ওই ঘটনায় র‌্যাবের তরফ থেকে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!