ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে আলী আকবর নামের এক কৃষককে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহিদ হোসেন ও মো. রুবেল হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এরমধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিল না। ১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহিবুল ওই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।

Shamol Bangla Ads

আদালত সূত্রে জানা যায়, ‘জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার এ রায় দেন।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!